যুবলীগ নেতা হত্যা মামলার বাদীকে হুমকির অভিযোগ

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:০১ এএম

নড়াইলের কালিয়ার পিরোলী ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ শেখ (৩২) হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে মামলার বাদী নিহত আজাদের ছোট ভাই পিরোলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখ বলেন, বড় ভাই আজাদ শেখকে গত বছরের ২০ জুলাই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর থেকে আমাকেসহ পরিবারের সদস্যদের আসামিরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত