রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের একটি বাসা থেকে জামাল (২২) নামের এক রিকশাচালকের হাত-পা বাঁধা গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মরদেহটি জামালপুর সদর উপজেলার নুর মিয়ার ছেলে জামালের।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জামালকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
