বগুড়ার আদমদীঘিতে ট্রনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ছাতিয়ানগ্রাম রেল স্টেশনের উত্তরে এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশনের উত্তরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র আ. লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রনেল