কায়সার কামালকে ‘বালক নেতা’ বললেন খোকন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:২৩ এএম

বিএনপি আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে ‘কুলাঙ্গার’ ‘অনভিজ্ঞ’ ‘বালক নেতা’ ও ‘নৈতিক স্খলনজনিত’ অপরাধী বলে আখ্যায়িত করেছেন একই দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিএনপির আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি পাওয়া খোকন বলেছেন, ‘আমি ১৮ বছর বয়স থেকে বিএনপি করি। আমি শহীদ জিয়ার বিএনপিতে আছি, বিএনপিতে থাকব। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেও থাকব।’

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি উল্লেখ করে গত ২৭ মার্চ ফোরামের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী এবং ফোরামের মহাসচিব ও দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক চিঠিতে খোকনসহ নির্বাচনে জয়ী ফোরামের চারজনকে (সদস্যপদে তিনজন) দায়িত্ব গ্রহণে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণ করায় এবং ফোরামের আইনজীবীদের উদ্দেশে বিষোদগার ও অবমাননাকর বক্তব্যের অভিযোগে গত শনিবার খোকনকে ফোরামের সিনিয়র সহসভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত