ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ এএম

ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। বলা হচ্ছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামরলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদ ছাড়লেন। গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ও -এর গোয়েন্দা বিভাগ। এই হামলা ঠেকাতে না পারার দায় স্বীকারও করেন আহারন হালিভা। শেষ পর্যন্ত তার দায় নিয়ে তিনি সরে দাঁড়ালেন।  হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করা প্রথম কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা হালিভা। তিনি গত ৩৮ বছর ধরে গোয়েন্দা বিভাগে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত