লোকনাট্যের নামে ‘অশ্লীল’ নৃত্য বন্ধ করল প্রশাসন

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫১ এএম

নেত্রকোনার মদনে লোকনাট্যের নামে ‘অশ্লীল’ নৃত্য ও জুয়ার আসরে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া।

গত রবিবার রাত ১২টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী বাজারে এ অনুষ্ঠান বন্ধ করা হয়। লোকনাট্যের অনুমোদন নিয়ে বলাকা শিল্পীগোষ্ঠী নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে যাত্রার নামে নারীদের অশ্লীল নৃত্য পরিবেশন এবং জুয়া চলার খবর পেয়ে ইউএনও গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় আয়োজকরা গা-ঢাকা দেন। অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আরিফ, মদন থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম খানও উপস্থিত ছিলেন। ইউএনও মো. শাহ আলম মিয়া বলেন, ‘নির্ধারিত শর্ত মেনে বলাকা শিল্পীগোষ্ঠী বাররী বাজারের পাশে লোকনাট্য করার অনুমোদন নেয়। কিন্তু শর্ত ভঙ্গ করায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত