র‌্যাবের মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন কমান্ডার আরাফাত ইসলাম। তিনি এর আগে র‌্যাব-১৩-এর অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল বুধবার আরাফাতকে দায়িত্ব দিয়ে এক অফিস আদেশ জারি হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কমান্ডার আরাফাত র‌্যাবের ১২তম মুখপাত্র। এদিকে তিন বছর মুখপাত্রের দায়িত্ব পালন করা মঈন গত বৃহস্পতিবার নৌবাহিনীতে ফেরত  গেছেন। তিনি ২০২১ সালের ২৫ মার্চ র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হন।

র‌্যাব জানায়, কমান্ডার আরাফাত ইসলাম র‌্যাব-১৩-এর সিও ছিলেন। গত বছরের জানুয়ারিতে তিনি এ দায়িত্ব পান। ২০২২ সালে তিনি প্রেষণে র‌্যাবে আসেন। এই কর্মকর্তা ১৯৯৫ সালে নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৯৭ সালের ১ জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত