বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোটারদের টাকা বিতরণকালে ৪০ হাজার টাকাসহ দুজনকে আটকের পর কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন সদর ইউনিয়নে অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার ছোট ভাই রফিকুল ইসলাম বিথু ও রিয়াজ হাওলাদার।
জানা গেছে, টাকা বিতরণের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান তারেক অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকাসহ ওই দুজনকে আটক করেন।
