পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম বিপিএম প্রায় ৩৩ বছরের বর্ণাঢ্য চাকরিজীবন শেষে ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার চাকরি ও ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম, এটিইউর অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) খন্দকার লুৎফুল কবির, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি (ইকুইপমেন্ট) মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
