তীব্র গরমের জন্য আ.লীগ সরকার দায়ী : আব্বাস

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩০ এএম

তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আজকে মানুষ বলতে পারবে না, বাংলাদেশে কয়টি ঋতু। দেশকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে নিয়ে যাচ্ছে এই নতজানু সরকার। আজকে ফারাক্কায় পানি নেই, পদ্মা, যমুনা ও তিস্তায় পানি নেই।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করে মির্জা আব্বাস এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত রাজধানীতে তীব্র গরমে সাধারণ মানুষের মধ্যে বোতলজাত খাবার পানি, স্যালাইন ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

প্রতিদিনই হিটস্ট্রোকে মানুষ কোথাও না কোথাও মারা যাচ্ছে, অতীতে এ অবস্থা ছিল না দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘একজন হিট অফিসার নাকি নিয়োগ দেওয়া হয়েছে। তাকে বলব সরকারকে বলুন ঢাকার চারপাশের খালগুলো খুলে দিতে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত