খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক ফখরুলের

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩০ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

সূত্রগুলো বলছে, রাত ৮টা ২০ মিনিটে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করে ঘণ্টাখানেক পর বেরিয়ে আসেন ফখরুল।

বিএনপির একাধিক সূত্র মতে, বৈঠকে মহাসচিব দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেন। একই সঙ্গে তিনি দলের চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত