কুজেন্দ্র লাল ত্রিপুরা বললেন

বর্তমান সরকার পাহাড়ে অভূতপূর্ব উন্নয়ন করেছে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৪ এএম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছেন। পাহাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

গতকাল শুক্রবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সাপছড়ি এলাকার ওয়া¹া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা আয়োজিত সপ্তম মহাসম্মেলন ও ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল-২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় সবদিকেই অনেকদূর এগিয়েছে। আধুনিক সমাজেও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার এবং ঐতিহ্য ধরে রেখেছে। এটি প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার এবং সঞ্চালনা করেন সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য নাজিব কুমার তঞ্চঙ্গ্যা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত