প্রবাসীর সর্বস্ব লুট

র‌্যাবের পোশাক নকল পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৬ এএম

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র‌্যাবের নকল ড্রেস, ওয়াকিটকি ও নকল পিস্তলসহ নানা মালামাল উদ্ধার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ থানার গজারিয়া পুলিশের একটি দল কাশিয়ানী থানার পুলিশের সহায়তায় গতকাল রবিবার সকালে কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতদের ভাড়া করা ওই গ্রামের হাবিবুর মোল্লার বাড়ির নিচতলার একটি ঘর থেকে এসব মালামাল উদ্ধার করে নিয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা কেএম রিয়াজুল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ডাকাতির ঘটনায় মামলা হলে পুলিশ তদন্তে নামে এবং মাইক্রোবাসের ড্রাইভার নজরুলকে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রবিবার সকালে পুলিশ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত