ঢাকা শহরসহ সারা দেশে বনায়নের জন্য ন্যাশনাল গাইডলাইনস প্রণয়নের জন্য প্রধান বন সংরক্ষককে নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। যেসব বৃক্ষ তাপমাত্রা কমাতে পারে বা পরিবেশের জন্য অপেক্ষাকৃত ভালো তা নির্ণয় করে গাইডলাইনসে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের মার্চ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
