ঢাকা জজকোর্টের সব এজলাসে এসি স্থাপনে নোটিস

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:২২ এএম

তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা জজকোর্টের সব আদালতের এজলাসে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন চেয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত সচিব, আইন সচিব ও ঢাকার জেলা প্রশাসকের উদ্দেশে নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

এ নোটিস পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে ঢাকার আদালতের এজলাসে এসি বসাতে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন নোটিসদাতা আইনজীবী।

নোটিসদাতা আইনজীবী বলেন, সংবিধানের মৌলিক অধিকার-সংক্রান্ত ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী ও বিচারকদের জীবনের সুরক্ষায় এ আইনি নোটিস পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত