মায়ের আসনে প্রার্থী রাহুল মোদির খোঁচা

আপডেট : ০৪ মে ২০২৪, ১২:০৭ এএম

দীর্ঘ জল্পনার পর কংগ্রেস উত্তর প্রদেশ রাজ্যের রায়বেরেলি এবং আমেথি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এবার লোকসভা নির্বাচনে রায়বেরেলি থেকে লড়ছেন দলের মুখ রাহুল গান্ধী এবং আমেথি থেকে লড়বেন কিশোরীলাল শর্মা। গতকাল শুক্রবার ওই দুই আসনের প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। ২০ মে পঞ্চম দফায় ওই দুই আসনে ভোট হবে।

রায়বেরেলি আসন থেকে গান্ধী পরিবারের একাধিক সদস্য অতীতে নির্বাচনে জিতেছেন। রাহুল গান্ধীর পিতামহ ফিরোজ গান্ধী, মাতামহ ইন্দিরা গান্ধী এবং মা সোনিয়া গান্ধী ওই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পাশের আসন আমেথি থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল। হেরেছিলেন বিজেপির নেত্রী স্মৃতি ইরানির কাছে। এবার রাহুলের আমেথিতে না দাঁড়ানোকে কংগ্রেসের পরাজয় হিসেবে দেখছে বিজেপি। গতকাল পশ্চিমবঙ্গের বর্ধমানে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমি আগেই বলেছিলাম, (কেরালার) ওয়েনাডে পরাজয়ের ভয়ে রাজপুত্র নিজের জন্য অন্য আসন খুঁজছেন। এখন তাকে আমেথি থেকে পালিয়ে রায়বেরেলি আসন বেছে নিতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত