গরমের ঠান্ডাই

আপডেট : ০৪ মে ২০২৪, ০৫:৪৯ এএম

রেসিপি দিয়েছেন ইসরাত জাহান

ওয়াটার মেলন স্মুদ

উপকরণ

তরমুজ ৩ কাপ, পানি আধা কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ সিকি কাপ, লবণ সিকি চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         তরমুজ টুকরো করে বিচি ফেলে নিন।

২.         এবার ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে পরিবেশন করুন।

বাঙ্গির জুস

উপকরণ

বাঙ্গি ৪ কাপ, পানি ২ কাপ, চিনি সিকি কাপ, ভেনিলা আইসক্রিম ১ কাপ, বিট লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         বাঙ্গি খোসা ফেলে টুকরো করে নিন।

২.         এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে করে পানি দিয়ে মিশিয়ে নিন।

৩.         পরিবেশন গ্লাসে জুস ঢেলে ওপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

বেলের শরবত

উপকরণ

বেল ১টি, চিনি আধা কাপ, পানি ৪ গ্লাস, লবণ ১ চিমটি।

যেভাবে তৈরি করবেন

১.         প্রথমে বেল কুরিয়ে নিয়ে তার মধ্যে পানি নিয়ে কচলে আঁশ ফেলে দিন।

২.         এরপর পানি, চিনি ও লবণ মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজের সাধারণ তাপমাত্রায় কিছুক্ষণ রেখে পরিবেশন করুন।

আম পান্না

উপকরণ

কাঁচা আম ২ কাপ, কাঁচা মরিচ ১টি, লবণ সিকি চা চামচ, চিনি সিকি কাপ, বিট লবণ ১ চা চামচ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, ঠা-া পানি ১ লিটার, বরফ কুচি সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         কাঁচা আম খোসা ফেলে ছোট ছোট টুকরো করে নিন।

২.         ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে পরিবেশন করুন।

কুলার পাইনাপেল

উপকরণ

আনারস জুস ১টি, মাল্টা ১টি, চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ বা সুগার সিরাপ ২ কাপ, লবণ এক চিমটি, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         প্রথমে আনারস কেটে জুস করে নিন।

২.         এরপর মাল্টার জুস করুন।

৩.         পরিবেশন গ্লাসে সিরাপ ২ কাপ, লবণ, সামান্য বরফ কুচি দিন। এরপর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত