অরক্ষিত ক্রসিংয়ে প্রাণ গেল এসআইয়ের

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:১৫ এএম

কুষ্টিয়ার মিরপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন পুলিশের এক এসআই। তার নাম সাহিদুর রহমান (৫৬)। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেল চালিয়ে ওই রেলক্রসিং পার হচ্ছিলেন। তিনি উপজেলার মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এসআই সাহিদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন শেষে তার নিজ মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি মালবাহী ট্রেনের নিচে চলে যান। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। চালকের দেহ হয় দুই ভাগ।

পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ মৃধা বলেন, ‘শুক্রবার দুপুর দেড়টার দিকে এসআই সাহিদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা ট্রেনে কেটে নিহতের সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখছে রেল পুলিশ।’

মিরপুর ও ইবি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, ‘গত এক বছর আগে এসআই সাহিদুর মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মস্থলে যোগ দেন। তিনি ক্যাম্পের কোয়ার্টারেই থাকতেন। তার পরিবার-পরিজন নিজ গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার ডোয়াতলা গ্রামে বসবাস করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত