সিংড়ায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ০৬ মে ২০২৪, ০১:৩৪ এএম

নাটোরের সিংড়ায় অবৈধভাবে আবাদি জমিতে পুকুর খনন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এপএলপি স্কিমের ১ হাজার মিটার ভূগর্ভস্থ নালা বিনষ্টের ঘটনায় আবুল কালাম নামে এক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম উপজেলা শৈলমারী এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

তিনি সিংড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এর আগে এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভার নির্দেশে

পৌর ভূমি উপ-সহকারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা করেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, সিংড়া পৌরসভার পাটকোল মৌজার শৈলমারী বিলে দীর্ঘদিন ধরে স্থানীয় শামসুর রহমান শরীফ (৪০), ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম (৫৫), মো. শাহিন (৪০), আমদ আলী (৫০) গং যোগসাজশ করে ভূমির শ্রেণি পরিবর্তন করে ভেকু মেশিন দিয়ে আবাদি জমিতে পুকুর খনন করে আসছিল।

এক পর্যায়ে ৩ মে রাতের বেলায় মাটি খননকারীরা পুনরায় পুকুর খনন শুরু করে। এতে বিএডিসির এপএলপি স্কিমের ১ হাজার মিটার ভূগর্ভস্থ নালা বিনষ্ট হয়। এতে প্রায় ৬ লাখ টাকার সরকারি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ নালার ক্ষতি হওয়ায় সেচকাজ বাধাগ্রস্ত হচ্ছিল।

সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত