ঢাকায় সাওল চিকিৎসাবিষয়ক সেমিনার ৩১ মে

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:৪৪ এএম

ভারতের খ্যাতিমান হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় বিকশিত সাওল (সায়েন্স অ্যান্ড আর্ট অব লিভিং) চিকিৎসা পদ্ধতির ওপর সেমিনার ৩১ মে রাজধানীতে করা হবে। সেমিনারে ডা. বিমল ছাজেড় এই চিকিৎসা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এ পদ্ধতির উদ্ভাবক আমেরিকার হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ডিন অর্নিশ।

গতকাল রবিবার রাজধানীর নিউ ইস্কাটন রোডের সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের চেয়ারম্যান কবি মোহন রায়হান সেমিনারের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

কবি মোহন রায়হান বলেন, এই জাতীয় সেমিনার করোনা-পরবর্তী প্রথম সেমিনার। এর আগে ২০১৯ সালে ৮তম জাতীয় সেমিনারে সমাজের বিশিষ্ট ব্যক্তি ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৩১ মে সকাল ৮টায় বায়তুল মোকাররম মসজিদসংলগ্ন দৈনিক বাংলার মোড়ে, জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে এই সেমিনার হবে। সেমিনারে প্রবেশের জন্য নিবন্ধন করতে হবে। ২ হাজার ১০০ টাকা ফির বিনিময়ে অনলাইনে এবং সরাসরি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ব্রাঞ্চ অফিস থেকে নিবন্ধন করা যাবে। গতকাল থেকে নিবন্ধন শুরু হয়েছে।

সরাসরি নিবন্ধন করতে ঢাকা অফিস (বাড়ি ২৬, ইস্কাটন গার্ডেন রোড, নেভি হাউজের পেছনে, মোবাইল : ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১), চট্টগ্রাম অফিস (বাড়ি ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়, মোবাইল : ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২) এবং সিলেট অফিস (বাড়ি ০৩৭৯০০, খয়রুন ভবন, দোতলা, মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০) এবং অনলাইনে নিবন্ধন করতে https://getsetrock.com এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত