৩৫ হাজার পিস ইয়াবা জব্দ কোস্ট গার্ডের

আপডেট : ০৬ মে ২০২৪, ০৩:১৮ এএম

টেকনাফের শাহপরীর দ্বীপে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। গত শনিবার রাতে গোলাপাড়া ঝাউবনসংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, অভিযান চলাকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। বোটে অবস্থানরত ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি রেখে দ্রুত ঝাউবনে পালিয়ে যায়। পরে বোটটি তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত