বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন

লোডশেডিংয়ের সমস্যা শিগগির সমাধান হবে

আপডেট : ০৭ মে ২০২৪, ০৭:০৪ এএম

লোডশেডিংয়ের সমস্যা শিগগির সমাধান হবে বলে আশ্বাস দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘জ্বালানি স্বল্পতার কারণে আমাদের বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র ছিল। সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং করতে হয়েছে। প্রধানমন্ত্রী এসব বিষয় সমাধানের কথা বলেছেন। আস্তে আস্তে বিদ্যুতের সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশা করছি ভবিষ্যতে এটি ভালোর দিকে যাবে।’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন নসরুল হামিদ।

গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হচ্ছে; বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক জায়গায়। এটি আমরা এক মাস ধরে পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট (বিদ্যুৎকেন্দ্র), বিশেষ করে অয়েলবেইজড (তেলভিত্তিক) পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে। সেগুলো আমরা ধীরে ধীরে চালু করছি। তেলের স্বল্পতা ছিল, অর্থ স্বল্পতা ছিল এ বিষয়গুলো নজরদারি করে আমরা এখন একটি ভালো পরিস্থিতিতে আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত