উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ দুইটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল সদর উপজেলায় ২৭ শতাংশ ও বাকেরগঞ্জ উপজেলায় ২১ শতাংশ ভোট পড়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলার রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি।
এর আগে সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাকেরগঞ্জ উপজেলায় ১৪ শতাংশ এবং বরিশাল সদর উপজেলায় প্রায় ২০ শতাংশ ভোট গ্রহণ হয় বলে জানানো হয়েছিল।
এ ছাড়া সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় বাকেরগঞ্জ উপজেলায় ৪.৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছিল। একই সময়ে বরিশাল সদর উপজেলায় এই প্রথম ২ ঘণ্টায় ৬ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
বরিশাল সদর উপজেলার ৬৮টি ভোট কেন্দ্রে এক লাখ ৯৫ হাজার ২৯৯ ভোটার ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।অপরদিকে, বাকেরগঞ্জের ১১৩টি ভোট কেন্দ্রে তিন লাখ এক হাজার ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৫-২০ শতাংশ