ময়মনসিংহে অস্ত্র মামলায় সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান নোমানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম এ রায় ঘোষণা করেন।
রাশেদুজ্জামান নোমান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নগরীর গন্ডপা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হযরত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোতোয়ালি মডেল থানার একটি অস্ত্র মামলায় আদালতের বিজ্ঞ বিচারক এ দণ্ড ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
