বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি শৌকত আকবর

আপডেট : ১৪ মে ২০২৪, ০৭:০১ এএম

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির ২৫তম সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শনিবার ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রে অনুষ্ঠিত সোসাইটির বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত করা হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ড. আকবর ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ-সংক্রান্ত তিনটি প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত