বিএনপির মাঠপর্যায়ের আরও ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটের মাঠে থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে ১৩৮ নেতাকে বহিষ্কার করা হলো।
বিবৃতিতে বলা হয়েছে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মল্লিক ও খুলনার খানজাহান আলী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
নারী ভাইস চেয়ারম্যান (সাটুরিয়া) পদে প্রার্থী হওয়ায় বহিষ্কার করা হয়েছে মানিকগঞ্জ জেলা মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক মুন্নি আক্তার, নওগাঁর সাপাহার উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক সুমি আক্তার ও বগুড়া জেলা মহিলা দলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সখিনা বেগমকে (দুপচাঁচিয়া)। তাদের দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
