ডিএমপি কমিশনার বললেন

বুদ্ধপূর্ণিমায় নিরাপত্তা ঝুঁকি নেই

আপডেট : ১৭ মে ২০২৪, ০৬:০৭ এএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধপূর্ণিমাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি নেই। সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ২২ মে বুদ্ধপূর্ণিমাকে ঘিরে সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপি। পাশাপাশি আয়োজকদেরও সতর্ক থাকতে হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত