ইয়েমেন উপকূল

তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

আপডেট : ২০ মে ২০২৪, ১২:৪০ এএম

ইয়েমেনের উপকূলে গ্রিকের একটি তেল ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। গত শনিবার রাত ১টার দিকে এই হামলা চালানো হয়। এতে জাহাজটির সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এ কথা জানিয়েছে। খবর এএফপি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকম বলেছে, ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন একটি তেল ট্যাংকার লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাহাজটি পানামা পতাকাবাহী ছিল।

সেন্টকমের বার্তায় আরও বলা হয়, জাহাজটি সম্প্রতি রাশিয়ায় নোঙর করে চীনের উদ্দেশে রওনা দিয়েছিল। পরে জাহাজটি ফের যাত্রা শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত