বিএনপি নেতা ইশরাকসহ দুজন কারাগারে

আপডেট : ২০ মে ২০২৪, ০৬:৩৭ এএম

নাশকতার মামলায় ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ইমুনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন ইশরাক। অন্যদিকে ইমুন আত্মসমর্পণ করেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহানারা ফেরদৌসীর আদালতে। দুজনের জামিনের আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

ইশরাকের কারাগারে পাঠানো বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল ও ইমুনের কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত