ইতিহাস গড়ল ম্যানসিটি

আপডেট : ২০ মে ২০২৪, ০৬:৪৭ এএম

শেষ দিনের উত্তেজনা মিইয়ে গেল ইতিহাদে ১৮ মিনিটেই ফিল ফোডেনের দুই গোলে। ওদিকে প্রথমার্ধেই আর্সেনাল পিছিয়ে পড়ায় সিটি সমর্থকরা শিরোপার গন্ধ পেতে শুরু করেছিল। ওয়েস্ট হ্যাম ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে রদ্রি আরেক গোল করলে (৩-১) নিশ্চিত হয়ে যায় সিটির শিরোপা। অন্যমাঠে আর্সেনাল ২-১ গোলে এভারটনকে হারালেও লাভ হয়নি।

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার ১৩৬ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার নতুন কীর্তি লিখল ম্যানসিটি। এর আগে টানা তিন মৌসুম শিরোপা জেতার রেকর্ড ছিল ম্যান সিটিসহ পাঁচটি ক্লাবের। বাকিরা হলো হাডার্সফিল্ড টাউন, আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড (দুবার)। তাদের পেছনে ফেলে এবার এককভাবে চূড়ায় উঠে গেল সিটিজেনরা। ৩৮ ম্যাচে ২৮ জয় ও ৭ ড্রয়ে ৯১ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল তারা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত