এনএসইউ

প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন খানের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ২১ মে ২০২৪, ০৩:২৯ এএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবিএম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার এনএসইউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়। এবিএম কামাল উদ্দিন খান এনএসইউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ছিলেন। পরে এটি নর্থ সাউথ ফাউন্ডেশনে পরিবর্তিত হয়, যা বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্ট হিসেবে পরিচালিত। এবিএম কামাল উদ্দিন খান এনএসইউর ভিত্তি এবং বিকাশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি এনএসইউ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান এবং এনএসইউয়ের তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবিএম কামাল উদ্দিন খানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্যরা ও এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত