কুষ্টিয়ায় জাল দলিল সৃষ্টি করে সরকারি ভূসম্পত্তি ব্যক্তিমালিকানায় রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগে দুদকের মামলায় সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুজনের কারাদ- দিয়েছে আদালত। একইসঙ্গে দুজনকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (বিশেষ আদালত)-এর বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুর সদর উপজেলার সাবেক সাব-রেজিস্ট্রার আব্দুস সাত্তার (৬৫), মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার (বর্তমানে বরখাস্ত) সার্ভেয়ার আব্দুল মজিদ (৫১)। এর মধ্যে আব্দুস সাত্তারকে ৩ বছর ও আব্দুল মজিদকে ৬ বছরের কারাদন্ড দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মজিদ সরকারি কর্মচারী হওয়ার সুযোগ নিয়ে ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত প্রদানের কবুলিয়ত রেজিস্ট্রশনের কাজ প্রতারণা করে জাল জালিয়াতির মাধ্যমে ১৮টি দলিল সম্পাদন করে।
