বিএসএমএমইউ জার্নালের বিশ্ব স্বীকৃতি

আপডেট : ২২ মে ২০২৪, ০৬:৩৬ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জার্নাল স্কোপাস ইনডেক্সে অন্তর্ভুক্তির স্বীকৃতি পেয়েছে। ১৯ মে বিএসএমএমইউ জার্নাল স্কোপাস (Scopus) ইনডেক্সের স্বীকৃতি লাভ করে।

আন্তর্জাতিক স্কোপাস স্বতন্ত্র রিভিউ কমিটি ১৪টি মানদন্ডের ওপর ভিত্তি করে বিএসএমএমইউ জার্নাল পর্যালোচনা করেছে এবং অনুমোদন দিয়েছে। স্কোপাস বিশ্বব্যাপী একটি মানসম্মত জার্নাল ইনডেক্সিং কর্তৃপক্ষ, যা এলসেভিয়ার (Elsevier) নেদারল্যান্ডস দ্বারা পরিচালিত। গত সোমবার উপাচার্য কার্যালয়ে বিএসএমএমইউ জার্নালের সম্পাদনা বোর্ডের সদস্যরা সাক্ষাৎ করে উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উপাচার্য বিএসএমএমইউ জার্নালের সম্পাদনা বোর্ডের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের আমলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিশ্বমানের গবেষণা কার্যক্রম সম্পন্ন করা ও বিশ্বমানের জার্নাল প্রকাশ করার লক্ষ্যে প্রথমবারের মতো ডব্লিউএইচও (WHO) কস্ট সেন্টার চালু করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত