২ মুরশিদা-সোবহানার ব্যাটিং তাণ্ডব

আপডেট : ২৪ মে ২০২৪, ০৬:৩৭ এএম

সবচেয়ে বড় ব্যবধানে জয় দিয়ে নারী ক্রিকেট লিগের এবারের আসরে যাত্রা শুরু করা মোহামেডান স্পোর্টিং ক্লাব পরের ম্যাচেও নাম তুলেছে রেকর্ড বইতে। বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন মতিঝিল পাড়ার ক্লাবটির ব্যাটাররা। কাশ্মীরী কন্যা জাসিয়া আখতারের ঝড়ো ফিফটির পর মুরশিদা খাতুন (১৭৯*) ও সোবহানা মোস্তারির (১২৮) জোড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৯২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছিল মোহামেডান।

নারী ডিপিএল ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। ম্যাচেটি ২৫১ রানে জেতে মোহামেডান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত