কাদের বললেন

আনার কী ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন

আপডেট : ২৪ মে ২০২৪, ০৬:৪৫ এএম

ভারতে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার স্বর্ণ চোরাচালানকারী ছিলেন বলে দেশটির গণমাধ্যমে যে সংবাদ হয়েছে এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সে কী ছিল বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী সভায় এসব কথা বলেন তিনি। সভায় সাংবাদিকরা আনোয়ারুল আজীম আনার প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে লিখিত প্রশ্ন দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংসদ সদস্য কলকাতায় মারা গেছে। তাকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে আমরা কিছু বলতে পারব না। তবে সে আওয়ামী লীগের এমপি। সে কী ছিল সেটা বড় কথা না।

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির কো-চেয়ারম্যান হারুনুর রশীদ। উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার। সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব মাশরাফী বিন মোর্ত্তজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত