দায়ন ঋষি হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৫ মে ২০২৪, ০২:১২ এএম

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী শ্রমিক দায়ন ঋষিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এরপর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে মৃতদেহ গাছে ঝুলিয়ে আত্মহত্যা করার অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নারী সংগঠনের নেত্রীরা।

গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত শহরের চৌরাস্তা মোড়ে দায়ন ঋষি হত্যার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন নারী নেত্রীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত