বিমানবাহিনীর ‘গার্ডেন বাই দ্য রানওয়ে’ উদ্বোধন

আপডেট : ২৬ মে ২০২৪, ০৬:৪২ এএম

তেজগাঁও পুরাতন বিমানবন্দরসংলগ্ন রানওয়ে লেক সংস্কার করে ‘গার্ডেন বাই দ্য রানওয়ে’ নামকরণ করে তা উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। আরও উপস্থিতি ছিলেন বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী ও বিএএফ লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান।

এ ছাড়া সহকারী বিমানবাহিনী প্রধানরা, বিমানবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তেজগাঁও পুরাতন বিমানবন্দরসংলগ্ন রানওয়ে লেকটি সংস্কার করে লেকের চারপাশ ঘিরে বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের ফলে পার্কটি বিনোদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত