শিশু নির্যাতনের ঘটনায় ৩ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:১২ এএম

ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব গোয়ালপাড়ায় এক শিশুকে (৮) মারপিট, জোর করে মুখে সিগারেট ঢুকিয়ে দেওয়া ও পুরুষাঙ্গের সঙ্গে ইট বেঁধে মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনায় ৩ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে ওই শিশুর পিতা বাদী হয়ে ৪ কিশোর গ্যাং সদস্যের নাম উল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরের পর ওই রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো সদর উপজেলার গোয়ালপাড়া মহল্লার আশরাফ হোসেনের ছেলে মো. রাকিব (১৫), জুয়েল রানার ছেলে মো. ইয়াছিন আলী (১৪) ও একই এলাকার লিটন আলীর ছেলে রায়হান আলী (১২)। গ্রেপ্তারদের রবিবার দুপুরে শিশু আদালতে হাজির করা হয়। এ সময় আসামিদের পক্ষ থেকে জামিনের আবেদন করলে আদালত পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তিন শিশুর জামিন মঞ্জুর করে।

গত ১৯ মে পৌর শহরের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওই শিশু নির্যাতনের শিকার হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত