ঝলসে গেছে দুই প্রতিষ্ঠানের জাতীয় পতাকা

আপডেট : ৩০ মে ২০২৪, ০৬:৪৭ এএম

সবুজ রঙ ঝলসে গেছে। লাল রঙে ফ্যাকাশে। গত এক বছর রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে স্বাধীনতার এ বাহকটি কুঁচকে গেছে। তারাব পৌরসভার কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসের ঝুলছে এমন জাতীয় পতাকা। একই ভবনে আছে বাংলাদেশ গ্লোরিয়াস কলেজ। কলেজের পতাকারও একই অবস্থা। এতে জতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা তারাব পৌরসভার তারাব এলাকায় সুলতানা কামাল সেতুর পাশে একটি ভবনের প্রথম ও দ্বিতীয়তলায় বাংলাদেশ গ্লোরিয়াস কলেজ ও তৃতীয়তলায় রূপগঞ্জ কাস্টমস অ্যান্ড ভ্যাট ট্যাক্সের অফিস অবস্থিত। দুটি প্রতিষ্ঠানের জাতীয় পতাকার সবুজ ও লাল রঙটি পুরোটাই ঝলসে গেছে। বিবর্ণ রঙ হওয়ার কারণে দূর থেকে কেউ দেখলে বুঝবে না এটা জাতীয় পতাকা। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত