খাল দখল-দূষণমুক্ত অভিযানে এমপি

আপডেট : ০১ জুন ২০২৪, ০১:১৬ এএম

শহরের জলাবদ্ধতা নিরসনে গবাখাল দখল ও দূষণ থেকে মুক্ত করতে কাজ শুরু করেছেন জামালপুর সদর আসনের সাংসদ আবুল কালাম আজাদ ও স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে পৌর শহরের শেখের ভিটা এলাকা থেকে গবাখাল দখল ও দূষণমুক্ত অভিযান শুরু হয়। এ অভিযান দুপুর পর্যন্ত চলে।

সাংসদের সঙ্গে জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গবাখাল দখল ও দূষণমুক্তির অভিযানে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত