বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার অপরাধে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত।
সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আনারস মার্কার কর্মী সমর্থকরা কচুপাত্রা বাজারে মিছিল করেন।
