ছাদে ঢেঁড়স চাষ

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:২৯ এএম

ঢেঁড়স শুষ্ক ও আর্দ্র আবহাওয়া ভালো জন্মে। সারা বছরই ঢেঁড়স চাষ করা সম্ভব। তবে ফেব্রুয়ারি থেকে জুন মাস ভালো ফলনের জন্য উপযুক্ত সময় । টবে মাটি দেওয়ার ৫-৬ দিন পর ঢেঁড়সের বীজ লাগানোর উপযুক্ত হয়। বীজ টবে লাগানোর ১৫-১৬ ঘণ্টা আগে পানিতে ভিজিয়ে তারপর লাগাতে হবে।একাধিক বীজ লাগালেও একটি সুস্থ চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। হাফ ড্রাম, বেড কিংবা কাঠের বাক্সে চারা লাগালে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হবে ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি। ঢেঁড়স গাছের গোড়ায় যাতে পানি না জমে। ফুল ফোটার ৫-৭ দিনের মধ্যেই ফল তুলে ফেলতে হবে। ঘন ঘন ফল তুললে ফলন বেশি হয়। বীজ লাগানোর পর গাছ একটু বড় হলে গাছপ্রতি অর্ধেক চা চামচ ইউরিয়া ও অর্ধেক চা চামচ পটাশ সার গাছের গোড়া থেকে একটু দূরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। সরিষার খৈল পচা পানি পাতলা করে গাছে ১০-১৫ দিন পর পর দিতে হবে। টবে যেন আগাছা জন্মাতে না পারে  খেয়াল রাখতে হবে। গাছের হলুদ বর্ণের পাতাগুলো কেটে দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত