রূপায়ণ দেলোয়ার টাওয়ার

ইজি ফ্যাশনের ৮৭তম শাখার উদ্বোধন

আপডেট : ০৩ জুন ২০২৪, ০১:০৭ এএম

দেশীয় ফ্যাশন পোশাক ব্র্যান্ড ‘ইজি’ কুমিল্লা শাখা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। কুমিল্লার আধুনিক মানের বহুতল শপিং কমপ্লেক্স রূপায়ণ দেলোয়ার টাওয়ারে গতকাল রবিবার সকালে উদ্বোধন হয় ‘ইজি ফ্যাশনের’ ৮৭তম শাখার। একই সঙ্গে ৮৮তম শাখার কার্যক্রমও চালু করেছে ইজি।

নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত রূপায়ণ দেলোয়ার টাওয়ারের ফার্স্ট ফ্লোরে ইজি ফ্যাশনের ৮৭তম শাখার ফিতা কেটে উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন ইজির চেয়ারম্যান আসাদ চৌধুরী এবং কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার দেশীয় ফ্যাশন পোশাক ব্র্যান্ড ইজির প্রতি শুভকামনা জানান। একই সঙ্গে পণ্যের মান বজায় রেখে ক্রেতাদের আকৃষ্ট করার পরামর্শ দেন।

কুমিল্লা রূপায়ণ দেলোয়ার টাওয়ারে ইজির শোরুমে বাচ্চা ও ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে টি-শার্ট, পোলো শার্ট, শার্ট, ফরমাল শার্ট ও পাঞ্জাবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত