পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। কৃষির উৎপাদন বাড়াতে হলে নদীশাসন করতে হবে। কারণ নদীভাঙন হলে কৃষিজমি কমে যাবে। এতে উৎপাদনও কমে আসবে। তাই উন্নয়ন করতে হলে, বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করতে হলে, নদীভাঙন রোধ করতে হবে। নদীভাঙন রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
গতকাল রবিবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাই স্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ফুলছড়ি উপজেলায় ইতিমধ্যে ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নে আজ (গতকাল) আমি নিজেই এসেছি। প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানকার মানুষকে আর নদীভাঙনের মুখে পড়তে হবে না।
