ভাওয়াল রিসোর্ট স্পার মালিকের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ জুন ২০২৪, ০১:১৫ এএম

গাজীপুরে ভাওয়াল রিসোর্টের মালিকসহ চারজনের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা করা হয়েছে। গতকাল রবিবার ঢাকার কলাবাগান এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. বজলুল হক, ধানমন্ডি এলাকার বাসিন্দা ডা. মো. সিরাজুল হকসহ ৬ জন বাদী হয়ে গাজীপুর প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এ মামলাটি করেন।

মামলায় বিবাদী করা হয়েছে আম্বার গ্রুপের চেয়ারম্যান মরহুম আবুল হাসেমের ছেলে মো. শওকত আজিজ রাসেল, সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের উত্তর বানিয়ারচালা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম মাস্টার, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার ম্যানেজার সুমন ও একই প্রতিষ্ঠানের অপর ম্যানেজার মো. কামরুল ইসলামকে। আগামী ৬ নভেম্বর বিবাদীদের সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দাখিল করতে আদেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত