আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:৪৮ এএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম আরাফাত হোসেন (১৯)। তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও বিভিন্ন উগ্রবাদী লেখাসংবলিত ৩৮ পাতা স্ক্রিনশটের প্রিন্টেড কপি উদ্ধার করা হয়।

গতকাল সোমবার এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল বলেন, কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি বারাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গত রবিবার আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। আরাফাত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তার অন্য সহযোগীরা ধর্মীয় অপব্যাখ্যাকে পুঁজি করে বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে আনসার আল ইসলামের কর্মকাণ্ডকে গতিশীল ও সংগঠিত করার চেষ্টা করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত