দুই আসনে বিপুল ভোটে এগিয়ে রাহুল গান্ধী

আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:৫৬ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে। এবার নির্বাচনে রায়বেরেলি ও ওয়েনাড দুই আসনে নির্বাচন করছেন রাহুল গান্ধী। পৌনে দুইটা পর্যন্ত দুই আসনে দুই লাখের বেশি ভোটে এগিয়ে আছেন কংগ্রেসের প্রার্থী রাহুর গান্ধী। 

উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে ২ লাখ ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন রাহুল। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির দীনেশ প্রতাপ সিং। 

কেরালার ওয়েনাড আসনেও এগিয়ে আছেন রাহুল গান্ধী। দুপুর পৌনে দুইটা পর্যন্ত দুই লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। এই আসনে তাঁর প্রতিপক্ষ বিজেপির কে সুরেন্দ্রন। 

ওয়েনাড আসনে ২০১৯ সালের নির্বাচনেও বিপুল ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী। সেই নির্বাচনে ১০ লাখ ৯২ হাজার ভোটের ৭ লাখের বেশি ভোট পেয়েছিলেন রাহুল গান্ধী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত