বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এবং মারডক চিলড্রেনস রিসার্চ ইনস্টিটিউট (এমসিআরআই) শিশুদের সুরক্ষায় যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে। এমসিআরআই, এরই মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে একটি নিবন্ধন চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে। বিশ্বব্যাপী শিশু এবং কমবয়সী বাচ্চাদের ক্ষেত্রে ভয়াবহ ডায়রিয়ার মূল কারণ হিসেবে কাজ করা রোটাভাইরাসের প্রভাব কমিয়ে আনতে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেছেন, ‘এমসিআরআইয়ের এমন মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় লক্ষ-কোটি শিশুদের কাছে রোটাভাইরাস ভ্যাক্সিন (আরভিথ্রি-বিবি) পৌঁছে দিতে একযোগে কাজ করে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
