নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:৪৩ এএম

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) জয় পাওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত মঙ্গলবার পাঠানো এক বার্তায় মোদিকে অভিনন্দন জানান।

নরেন্দ্র মোদির উদ্দেশে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন, ‘১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয়ে বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন।’

এ ছাড়া গতকাল বুধবার লোকসভা নির্বাচনে বিজয়ী এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘ভারতের নির্বাচনে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আমরা তাদের অভিনন্দন জানাই। আমরা ইনডিয়া জোটকেও অভিনন্দন জানাই, তারা ভালো ফলাফল করেছে। সেইসঙ্গে ভারতের জনগণকেও অভিনন্দন। তারা নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

ভারতের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত