মনিরুজ্জামান বাদলের গ্রন্থ নিয়ে আলোচনা

আপডেট : ১০ জুন ২০২৪, ০২:১১ এএম

জাতীয় জাদুঘরে কবি ও কথাকার মনিরুজ্জামান বাদলের প্রবন্ধ গ্রন্থ ‘মুক্তির সংগ্রাম নিরন্তর’, কাব্যগ্রন্থ ‘বঙ্গনামা’ ও কিশোর গল্প ‘সাদা শাপলার হাসির আলোচনা হয়েছে। প্রগতি নাট্যমের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি তার বক্তব্যে বলেন, কবি মনিরুজ্জামান বাদল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গ্রাম-বাংলা ও প্রকৃতি প্রেমের প্রসন্নতাকে উপজীব্য করে সাহিত্যরূপ দান করেছেন।

মনিরুজ্জামান বাদল সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে মনিরুজ্জামান বাদলের কবিতা, গল্প প্রবন্ধ গন্থের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক সালেহা সুলতানা, কবি ও সমালোচক আবু সাঈদ তুলু ও আমন্ত্রিত কবি-সাহিত্যিকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালকরা, ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অয়ন প্রকাশনের প্রকাশক মিঠু কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক (কথা সাহিত্যিক রায়হান সিদ্দিক)। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত